টানা দুদিন নদীর এক বুক জলে দাঁড়িয়ে রইলো অদ্ভুত ব্যক্তি - The News Lion

টানা দুদিন নদীর এক বুক জলে দাঁড়িয়ে রইলো অদ্ভুত ব্যক্তি

 


দি নিউজ লায়ন;  টানা দুদিন নদীর এক বুক জলে দাঁড়িয়ে রইলো অদ্ভুত ব্যক্তি, চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি ব্যারেজের  মাঝ নদীতে সোমবার থেকে একবুক জলে একইভাবে ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। টানা বৃষ্টিতে বাড়ছে মহানন্দার জলস্তরও। এমন অদ্ভুত কর্মকাণ্ডের হকচকিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান এলাকারই কিছু মানুষ দেখতে পায় মাঝ নদীতে বুক জলে দাঁড়িয়ে রয়েছে কি যেনো!


 সাহস করে কিছুটা সামনে এগোলে তারা বুঝতে পারে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে বুক জলে। প্রথম দিন সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও  ব্যক্তিকে একইভাবে বুক জলে দাঁড়িয়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দারা। সোমবারই কানাঘুষো শুরু হলেও বিষয়টি পুলিশ প্রশাসনের পর্যন্ত পৌছায়নি। তবে মঙ্গলবার ২৪ঘন্টা কেটে গেলেও একই ভাবে ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পৌছায় পুলিশের কাছে। খবর পেয়ে ছুটে এসে পুলিশ নানাভাবে ব্যক্তির কাছে পৌঁছে তাকে ইশারায় জল থেকে তাকে উঠে আসার আবেদন জানায়।


 এতে তার প্রাণহানি পর্যন্ত হতে পারে বলে বোঝানোর চেষ্টা করে পুলিশ। তবে পুলিশের কথা, চারিদিকে থেকে আসা সাবধান বার্তা কোলাহল কিছুই জানো ব্যক্তির কান অবধি পৌছচ্ছে না। একেবারে নিশ্চলভাবে বুক জলে দাঁড়িয়ে রয়েছেন ব্যক্তি। অবশেষে ব্যক্তির জীবন সংশয়ের বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রাণ বাঁচাতে  সশস্ত্র বলের ডাবগ্রাম ব্যারেকের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে ডাকা হয়। তারা বোটে করে জলে নেমে ওই ব্যক্তিকে টেনে তুলে আনেন। বিকাল নাগাদ ডিজাস্টার ম্যানেজমেন্ট দল ব্যক্তিকে নিয়ে জল থেকে ওপরে উঠে আসে। 


দেখা যায় তখনও নির্বাক উক্ত ব্যক্তি, কোনো কথাই তিনি বলছেন না। ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা জানান আপেক্ষিক ভাবে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে ব্যক্তিকে। তাকে বারংবার নাম জিজ্ঞেস করা হলেও কোনো উত্তর দেননি তিনি। দীর্ঘক্ষণ জলে থাকার জেরে তার হাত পা ঠান্ডার কারনে সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে শারিরীক ভাবে সম্পূর্ণ সুস্থ্য রয়েছেন তিনি। আমরা তার পরিচয় জেনে পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগের চেষ্টা করছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.